চিলি মছলি (chili mahcli recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গ্যাসে কড়াই গরম করে তেল দিলাম । এরপর সাদা জিরে আর গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো পেস্ট দিয়ে দিলাম ।
- 2
মাছ গুলোতে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রাখলাম ।
- 3
টমেটো টা একটু কষিয়ে,এবার কড়াইতে একে একে পরিমাণ মতো হলুদ, নুন, কাঁচা লঙ্কা বাটা,লাল লঙ্কার গুঁড়ো,জিরে গুঁড়া দিয়ে অল্প একটু জল ছিটিয়ে ভালো করে কষিয়ে নিলাম ।
- 4
এবার ওই কষা মসলার সাথে,নুন হলুদ মাখানো মাছ গুলো দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর পরিমাণমত জল দিলাম, যাতে মাছ টা সেদ্ধ হয়। এই রান্নায় বেশি কিন্তু ঝোল থাকবেনা, একটু গা মাখা ঝোল রাখতে হবে । ঝোল টা ফুটে উঠলে,গ্যাস টা সিম এ দিয়ে ঢেকে দিলাম । এবার ঝোল টা বেশ ঘন হলে ধনেপাতা দিলাম। নুন ঝাল চেক করে নামিয়ে নিলাম ।
- 5
এবার একটা প্লেটে মাছ টা ঢেলে উপরে দুটো কাঁচা লঙ্কা সাজিয়ে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করতে হবে,ঝাল ঝাল চিলি মছলী ।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)
All the best!!Amio kichu notun recipe try korechi somay kore dekhte paren. Bhalo lagle ❤️👏😋 deben..ar pochondo hole onusoron o korte paren