চিলি বেবি কর্ন(chilli baby corn recipe in Bengali)
Soumyashree Roy Chatterjee @cook_20212524
চিলি বেবি কর্ন(chilli baby corn recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বেবিকর্ন গুলো ছোট ছোট করে কেটে জলে এক মিনিট ভাপিয়ে নিতে হবে।
- 2
এবার জল ঝরিয়ে বেবিকন গুলোতে কনফ্লাওয়ার লবণ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে।
- 3
উপকরণ গুলো কেটে নিতে হবে
- 4
এবার কড়াইয়ে তেল দিয়ে আদা ও রসুন কুচি একটু ভেজে তারপর কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিতে হবে।
- 5
এবার টমেটো সস, সয়া সস,ও চিলি সস দিয়ে ভাল করে ভেজে নিয়ে ক্যাপ্সিকাম কুচি গুলো দিয়ে দিতে হবে। স্বাদমতো লবণ ও গোলমরিচ গুঁড়ো দিতে হবে।
- 6
এক চামচ কনফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রাখতে হবে। এবার গুলে রাখা কনফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে।
- 7
এবার ফুটে উঠলে বেবিকন গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে।
- 8
রেডি হয়ে গেল আমাদের গরম গরম চিনি বেবি কর্ন। এবার গরম গরম পরিবেশন করতে হবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14221513
















মন্তব্যগুলি (5)