চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গরম জল ফুটলে তাতে এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে ভাত তৈরি করে নিতে হবে। তারপর আলু আর ডিম সেদ্ধ করে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ গুলো দিয়ে বেরেস্তা তৈরি করে নিতে হবে। আর একটি পাত্রে গরম দুধ দিয়ে তার মধ্যে জাফরান গুলো ভিজিয়ে দিতে হবে।
- 3
এরপর চিকেন টাকে ম্যারিনেট করতে হবে। সব মশলা আর টক দই দিয়ে। প্রায় দুই ঘণ্টার জন্য। তারপর কড়াইতে তেল গরম হলে চিকেন রান্না করে নিতে হবে।
- 4
এরপর হাড়িতে অল্প ঘি ছড়িয়ে ভাত, চিকেন, আলু, ডিম, দুধে ভেজানো জাফরান আর বিরিয়ানি মশলা দিয়ে একে একে ধাপ তৈরি করে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। তারপর ভালো করে ঝাকিয়ে নিয়ে পরিবেশন করলেই তৈরি চিকেন বিরিয়ানি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14349372













মন্তব্যগুলি