ভরওয়া মির্চি বান(varwa mirchi bun recipe in Bengali)

#walnuts
আখরোট হল প্রোটিন ও ভিটামিনে ভরপুর এমন একটি সুপারফুড যা অত্যন্ত পুষ্টিকর এবং মানুষের স্বাস্থ্য সহায়ক। তাই আখরোটের ব্যবহার করে আমি একটি স্ন্যাক্স প্রস্তুত করলাম।
ভরওয়া মির্চি বান(varwa mirchi bun recipe in Bengali)
#walnuts
আখরোট হল প্রোটিন ও ভিটামিনে ভরপুর এমন একটি সুপারফুড যা অত্যন্ত পুষ্টিকর এবং মানুষের স্বাস্থ্য সহায়ক। তাই আখরোটের ব্যবহার করে আমি একটি স্ন্যাক্স প্রস্তুত করলাম।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ¼কাপ হালকা গরম জলে ঈস্ট ও চিনি মিশিয়ে 5মিনিটের জন্য রেখে দিতে হবে। 5মিনিট পর ঈস্ট ফুলে উঠলে সেটা নুন মেশানো ময়দায় মিশিয়ে মেখে নিতে হবে। এই সময় প্রয়োজন মতো অল্প অল্প জল যোগ করতে হবে। পাত্রে 1টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে তাতে মাখা ময়দা রেখে উপর থেকে ভিজে কাপড় দিয়ে ঢেকে 1ঘণ্টার মতো অপেক্ষা করতে হবে। 1ঘণ্টা পর মাখা ময়দা ফুলে দ্বিগুণ হলে তখন ভালো করে ঠেসে তার থেকে হাওয়া বের করে দিতে হবে।
- 2
এবারে কিছুটা ময়দা ছড়িয়ে প্রায় 10মিনিট হাতের তালুর সাহায্যে ওই ময়দার তালটি স্ট্রেচ ও রোল পদ্ধতিতে ঠাসতে হবে যাতে গ্লুটেন উৎপন্ন হয়। তারপর আবার ½ঘণ্টার জন্য ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
- 3
দ্বিতীয় পর্যায়ে ছানার জল ঝরিয়ে আধঘন্টার জন্য ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে এবং পরে সেটা গ্রেট করে নিতে হবে। মিক্সিতে আখরোট গুঁড়ো করে রাখতে হবে। এবারে একটি পাত্রে ওই ছানার সঙ্গে গ্রেট করা চীজ, আখরোট গুঁড়ো এবং বাকি উপকরণ মিশিয়ে তাতে লেবুর রস যোগ করে ভালো করে মেখে ফ্রিজে রাখতে হবে টাইট হবার জন্য।
- 4
ইতিমধ্যে লঙ্কা ধুয়ে সেটা শুকনো কাপড় দিয়ে মুছে লম্বা করে চিরে ভিতরের বীজ বের করে তৈরি করা পুর ঢুকিয়ে শেষে লঙ্কার গায়ে অলিভ অয়েল মাখিয়ে রাখতে হবে।
- 5
দ্বিতীয় দফায় মাখা ময়দার তালটি আবার ফুলে দ্বিগুণ হলে তখন আবার ঠেসে তার থেকে হাওয়া বের করে সমান 10টি ভাগে ভাগ করে গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে তার মধ্যে পুর ভরা লঙ্কা রেখে প্রথমে 2বার মুড়িয়ে নিয়ে বাকি অর্ধেকটা লম্বা লম্বা ফিতের মত করে কেটে নিতে হবে। এবারে ডিমের কুসুমে সামান্য জল মিশিয়ে সেটা ভালো করে ফেটিয়ে লঙ্কা মোড়ানো অংশে মাখিয়ে ফিতেগুলো ছবিতে দেখানো পদ্ধতিতে বাঁকা করে বসিয়ে আবার ½ঘণ্টার জন্য ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
- 6
½ঘণ্টা পর বানগুলোতে আরেক দফা ডিম ব্রাশ করে উপর থেকে সাদা তিল ও কালো জিরে ছড়িয়ে 180°C তে প্রিহিট করা ওভেনে 20 মিনিট বেক করতে হবে। 20মিনিট পর ওভেনে থেকে বানগুলো বের করে মাখন ব্রাশ করে উপর থেকে পার্সলে গুঁড়ো ছড়িয়ে সন্ধ্যাকালীন চায়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই জমাটি স্নাক্স। হ্যাপি ইটিং!
Keywords
Similar Recipes
More Recipes
- বীট আখরোট মোমো(Beetroot walnut momo recipe in Bengali)
- এগ পাস্তা উইথ ব্ল্যাক সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার ( egg pasta with black salt, pepper recipe in Beng
- মেথি পকোড়া (Methi pakoda recipe In Bengali)
- সোয়া প্রন ফ্রাই(soy prawn fry recipe in bengali)
- ওয়ালনাট চিকেন পাস্তা(Walnut chicken pasta recipe in Bengali)











মন্তব্যগুলি (49)