হার্ট শেপ চিকেন টিক্কি (heart shape chicken tikki recipe recipe in Bengali)

#Heart
আজ ভ্যালেনটাইনস ডে তাই আমি আমার প্রিয় মানুষটির জন্য বানালাম তার পছন্দের চিকেন টিক্কি বিকেলে চায়ের সাথে বা পাটি র্স্টাটার হিসাবে বানাতে পার দারুণ হবে ।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিতে হবে তারপর নাড়তে হবে পেঁয়াজ ভাজা ভাজা হলে আদা রসুন বাটা আর বাকি সব গুঁড়ো মশলা টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে কষতে হবে ।
- 2
এবার চিকেন কিমা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।
- 3
এবার চিকেন ঠান্ডা হলে মিক্সিতে পিসে নিতে হবে
- 4
এরপর একটি বড় বাটিতে চিকেনের পেস্ট সিদ্ধ আলু আর উপরে দেওয়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর হার্ট সেপ কুকি কাটার দিয়ে টিক্কি গুলো বানিয়ে নিতে হবে ।
- 5
এবার প্যানে তেল দিয়ে তেল গরম হলে টিক্কি গুলি স্যালো ফ্রাই করে তুলে নিতে হবে তাহলেই তৈরি হার্ট সেপ চিকেন টিক্কি ।
- 6
এরপর সারভিং প্লেটে সাজিয়ে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (17)