টমেটো রুই(Tomato rui recipe in Bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974
#ফেব্রুয়ারি২
রুই মাছের পেটি দিয়ে আমি এই টমেটো রুই বানিয়েছি
টমেটো রুই(Tomato rui recipe in Bengali)
#ফেব্রুয়ারি২
রুই মাছের পেটি দিয়ে আমি এই টমেটো রুই বানিয়েছি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ ভালোকরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হাল্কা ভেজে নিতে হবে
- 2
এবার টমেটো আর পেঁয়াজ বেটে নিতে হবে
- 3
এবার যে কড়ায় মাছ ভাজা হয়েছে ওতে বাকি তেল টা দিয়ে গরম হলে ওতে কালোজিরে আর কাঁচালঙ্কা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ, টমেটোর পেস্ট দিয়ে ভালোকরে কষাতে হবে
- 4
পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে ওতে আদা রসুন বাটা দিয়ে ভালোকরে কষিয়ে ওতে হলুদ, জিরেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষাতে হবে
- 5
এবার ওতে নুন দিয়ে গরম জল দিয়ে ফুটে উঠলে ভাজা মাছ দিতে হবে
- 6
ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষন রান্না করে গ্রেভি ঘন হয়ে আসলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে
- 7
এবার গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14606315














মন্তব্যগুলি (8)