ছোলার ডালের ধোঁকার ডালনা (Cholar daler dhokar dalna recipe in bengali)

#মা২০২১
মা,শক্তি তুলনাহীন। ধৈর্য,ভালবাসা,স্নেহ,নিষ্ঠা দিয়ে তৈরি যে কাজ,সে কাজ তো সুন্দর হতে বাধ্য। মার হাতের একটি রান্না আমার দারুণ লাগত। ছোলার ডালের ধোকা। রেসিপিটি শেয়ার করছি আপনাদের সঙ্গে।
আমি আমার মাকে করতে দেখেছি ছোলার ডাল বেটে পাতলা নেকরায় বেধে,ভাত ফুটলে তাতে পুটলি টা হারিতে ফেলে দিতো। তারপর ভাত হয়ে গেলে ফ্যান গেলে তারপর পুটলিটা উঠিয়ে একটা প্লেটে রাখতো।তারপর কাপরটা থেকে ডালটা যখন বার করতো তখন একটা বলের মতো হতো ওটাকে পিস পিস করে কেটে যেমন ধোকা ডালনা হয় সেই ভাবে রান্না করতো।
আমি ওই রকম একটু অন্য ভাবে করেছি, চলুন দেখে নেওয়া যাক।

রান্নার নির্দেশ সমূহ
- 1
আগের দিন রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম।
- 2
ভেজানো ডাল মিক্সিতে পিসে নিয়েছি
- 3
বাটা ডালের সঙ্গে নুন,সামান্য মিষ্টি,সামান্য লঙ্কাগুড়ো,সামান্য হলুদ গুরো দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম।
- 4
একটা কাঁধ উচু প্লেটে তেল মাখিয়ে,ফাটানো ডাল দিয়ে সমান করে নিয়েছি।এবার একটি কড়াইয়ে 2 কাপ জল দিয়ে, একটা রিং বসিয়ে তার উপর ডালের প্লেট বসিয়ে ঢাকা দিয়ে 6,7 মিনিট স্টিম করেছি।ছবির মতো।
- 5
7 মিনিট বাদে একটা কাঁটা চামচ বা টুথপিক দিয়ে দেখে নিতে হবে।হয়েছে কিনা।
- 6
তারপর ঠান্ডা করে,পছোন্দ মতো ধোকার পিস করে নিতে হবে।
- 7
এবার কড়ায়ে তেল গরম করে ধোকা গুলো লাল করে ভেজে নিতে হবে।
- 8
আলু ডুমো করে কেটে লাল করে ভেজে নিতে হবে।
- 9
ঐ তেলে গরম মশলা ছারা উপকরণের সব গুরো মশলা,আদাবাটা,টমেটো কুচি দিয়ে ভালো করে মশলা কষে নিতে হবে।
- 10
প্রয়োজন মতো গরম জল,আলু দিয়ে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাঁধতে হবে।আলু নরম হলে ভাজা ধোকা গুলো দিয়ে আরো 2,3 মিনিট রাঁধতে হবে। অন্য আঁচে 2 চামচ তেল গরম করে জিরে আর হিং ফোরন দিতে হব।
- 11
সব শেষে গরম মশলা গুরো আর ঘি দিয়ে নেরে চেরে নামিয়ে নিতে হবে।
- 12
তৈরি হলো ধোঁকার ডালনা। এবার সুন্দর করে সাজিয়ে ভাত,রুটি,পরোটা বা লুচির সঙ্গে পরিবেশন করুণ।
Keywords
Similar Recipes
More Recipes
- নিরামিষ সয়াবিন কারি (Niramish soyabean curry recipe in Bengali)
- অল্প তেলে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি (kolkata style chicken biryani recipe in Bengali)
- মিষ্টি পোলাও আর ফিশ ফ্রাই (mishti pulao fish fry recipe in Bengali)
- এগ চিকেন দম বিরিয়ানি (egg chicken dum biryani recipe in Bengali)
- আলু চাট (aloo chaat recipe in Bengali)

মন্তব্যগুলি