মাটন বিরিয়ানি (Mutton Biryani recipe in bengali)

মাটন বিরিয়ানি (Mutton Biryani recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পাঁঠার মাংস তে বিরিয়ানি মসলা, লবণ, টক দই,লাল লঙ্কার গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে 3 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছে
- 2
দেরাদুন রাইস কে ভালো করে এক ঘণ্টা ভিজিয়ে রেখে তারপর গ্যাস এর মধ্যে জল বসিয়ে দিতে হবে,জল গরম হয়ে গেলে তার মধ্যে লবণ,লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে,তার মধ্যে চাল টা দিয়ে মোটামুটি 90 ভাগ ভাত করে নিতে হবে,ভাত টা ঝর ঝরে হবার জন্য ভাতের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে
- 3
ভাত তৈরি করে সরিয়ে রেখে দিয়ে,এবার গ্যাস এর মধ্যে কড়াই বসিয়ে কড়াই এর মধ্যে তেল ও ঘী দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে 6 টা হুইসেল দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে
- 4
এবার আরেকটা বড় প্রেসার কুকার এর মধ্যে নিচের দিকে তেল আর ঘি মিশিয়ে তার ওপর বিরিয়ানির ভাত টা সাজিয়ে দিয়ে ভাতের ওপর আগের থেকে তৈরি করে রাখা পাঁঠার মাংস, গোলাপজল, কেওড়া জল, ঘী, গুঁড়ো করে রাখা গরম মসলা এবার step-by-step সমস্ত ভাত ও পাঠার মাংস সাজিয়ে শেষে দুধে ভিজিয়ে রাখা জাফরান ও ডিম দিয়ে সাজিয়ে দিলাম প্রেসার কুকারে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আধঘন্টা গ্যাসের আঁচ কমিয়ে রেখে দিলাম,এবার তৈরি হয়ে গেল মাটন বিরিয়ানি
- 5
দেরাদুন চাল কে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি