কাশ্মিরী মাটন ঝোল (Khasmiri Mutton Jhol recipe in Bengali)

কাশ্মিরী মাটন ঝোল (Khasmiri Mutton Jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংস ভালো করে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে সামান্য নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মিরী লঙ্কার গুঁড়ো টক দই ও ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ১ ঘন্টা রাখতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে নুন শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো আলুতে মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 3
ওই তেলের মধ্যে ঘি ও ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি ও চিনি দিয়ে সোনালী করে ভেজে রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
- 4
মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মাংস কষিয়ে নিতে হবে ওই মাংসের মধ্যে একে একে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মিরী লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো পিউরি ও অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
জল শুকিয়ে এলে ভাজা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন চিনি ও পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। - 5
সেদ্ধ হয়ে এলে ওপরে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যাডিং টাইমে রাখতে হবে।
- 6
কিছুক্ষণ পর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম কাশ্মিরী মাটন ঝোল ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি