সর্ষে পটল(Sorshe potol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পটোলের খোসা ছাড়িয়ে মাঝখানে চিরে লবণ র হলুদ মাখিয়ে কিছুক্ষন রেখে হালকা করে ভেজে তুলে রাখতে হবে।
- 2
তারপর কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে পেঁয়াজকুচি দিতে হবে। হালকা লাল হয়ে এলে আদা ও রসুন বাটা আর একে একে হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে ২ মিনিট কষিয়ে কেটে রাখা টমেটো গুলো কড়াইতে দিয়ে স্বাদমতো লবণ আর কাঁচালঙ্কা দিতে হবে এবং ২/৩ মিনিট কষিয়ে নিতে হবে।
- 3
তারপর সর্ষে আর কাঁচালঙ্কা একসঙ্গে বেঁটে সেটা কড়াইতে দিয়ে ১ মিনিট কষিয়ে টকদইটা দিয়ে আরো মিনিট দুয়েক কষিয়ে পটল গুলো দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে দিতে হবে। মিনিট ৫/৬ পরে জল কমে একদম মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15072912










মন্তব্যগুলি (4)