মুসুরির ডাল, ডিমের বরফির ডালনা(massor dal dimer barfir dalna recipe in Bengali)

Mahua Dhol @cook_18433256
মুসুরির ডাল, ডিমের বরফির ডালনা(massor dal dimer barfir dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মুসুরির ডাল বেটে তাতে ডিম, পিঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, অল্প হলুদ গুড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। নন স্টিক কড়াই তে ভালো করে তেল ব্রাশ করে গরম করে মুসুরির ডাল আর ডিমের গোলা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে খুব সাবধানে উল্টে দিলাম।
- 2
আবার ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিট। তারপর প্লেটে ঢেলে ঠান্ডা করে বরফির মতো কেটে নিলাম। কড়াই তে তেল দিয়ে তাতে জিরে, গোটা গরম মসলা, সুকনোলঙ্কা ফোরণ দিয়ে ভাজা আলু দিয়ে তাতে এক এক করে সব বাটা মশলা দিয়ে টমেটো দিয়ে কোষলাম 15 মিনিট ধরে।
- 3
নুন,চিনি আর টক দই দিয়ে অল্প জল দিয়ে কোষলাম তারপর পরিমান মতো গরম জল দিয়ে ফুটতে দিলাম। ঝোল ফুটে উঠলে তাতে মুসুরির ডাল আর ডিমের বরফি দিয়ে অল্প নেড়ে গরম মসলা গুড়ো আর ঘি দিয়ে নামিয়ে গরম গরম সাদা ভাতে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15126258



মন্তব্যগুলি (2)