চিজি ক্রাঞ্চি টমেটো বোম(Chesee crunchy tomato bomb recipe in Bengali)

চিজি ক্রাঞ্চি টমেটো বোম(Chesee crunchy tomato bomb recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইয়ে ১চামচ তেল দিয়ে বাদাম ভেজে তুলে রাখতে হবে।
- 2
টমেটো মুখটা কেটে ভেতর থেকে বীজ বার করে তাতে নুন দিয়ে টমেটোর ভিতর বাহিরে ভালো করে মাখিয়ে ১০-১৫মিনিট রেখে দিতে হবে।
- 3
একটা বাটিতে মিহি করে কুচানো পেঁয়াজ,রসুন,আদা,কাঁচালঙ্কা,ধনেপাতা,
বাদামভাজা,সামান্য নুন,একত্রে মিশিয়ে রাখতে হবে। - 4
চিজ স্লাইজ নিয়ে তাতে অরিগেনো,বেসিল,চিলি ফ্লেকস ছড়িয়ে নিয়ে রাখতে হবে।
- 5
এবার নুন মাখানো টমেটো থেকে জল ঝরিয়ে নিয়ে তাকে টিসু পেপার দিয়ে শুকনো করে নিয়ে রাখতে হবে।
- 6
এবার চিজ স্লাইজের উপর কুচানো পেয়াজের মিশ্রণ দিয়ে মুড়ে(চিজ স্লাইজ)টমেটোর মধ্যে ঢুকিয়ে টমেটো কাটা মুখটা দিয়ে চাপা দিয়ে চেপে দিয়ে আটকে নিয়ে রাখতে হবে।
- 7
একটা বাটিতে বেসন নিয়ে তাতে সামান্য নুন,হলুদ,লঙ্কা গুড়া,ক্রাশ জোয়ান দিয়ে মিশিয়ে অল্প অল্প জল মিশিয়ে ঘন ব্যাটার বানিয়ে নিয়ে তাতে গরম তেল অল্প দিয়ে মিশিয়ে নিলে ফ্রাই টা মচমচে হবে।
- 8
এরপর কড়াইয়ে তেল গরম করে স্টাফড টমেটো গুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে হালকা আচেঁ ভেজে নিলেই তৈরী আমার টমেটো বোম।
- 9
কাসুন্দীর সঙ্গে গরম গরম পরিবেশন করো।
Keywords
Similar Recipes
More Recipes
- হট্ অ্যান্ড সুইট টমেটো (tomato sauce recipe in Bengali)
- কুমড়ো দিয়ে নিরামিষ পুঁই শাক (kumro diye niramish pui shak recipe in Bengali)
- চিংড়ি দিয়ে করলা কুমড়োর চচ্চড়ি (Chingri diye korola kumror chorchori recipe in Bengali)
- টমেটোর দোলমা(tometor dolma recipe in Bengali)
- টমেটো চিকেন স্যালাড (tomato chicken salad recipe in Bengali)






মন্তব্যগুলি