টমেটোর চাটনি(tomato chutney recipe in Bengali)

Debi Deb @cook_25552467
টমেটোর চাটনি(tomato chutney recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে টমেটো গুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে ও একটা শুক্না খোলায় হাফ চা চামচ পাঁচ ফোরণ হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে।
- 2
একটা কড়াইয়ে 2টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে দুইটা শুক্না লঙ্কা,দুইটা তেজপাতা দিয়ে একটু লাল হলে।এরমধ্যে এক চা চামচ পাঁচ ফোরণ ফোরণ দিয়ে টমেটো টা দিয়ে দিতে হবে।
- 3
3-4 মিনিট টমেটো টা কে ভেজে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ নুন ও 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়া দিয়ে 5-6মিনিট রান্না করতে হবে ।
- 4
এরপর এরমধ্যে 1/2কাপ চিনি দিয়ে নাড়া দিয়ে ঢাকা দিয়ে আরো কিছু সময় রান্না করতে হবে ।ভাজা পাঁচ ফোরণের গুঁড়ো মিশিয়ে দিলেই তৈরী টমেটোর চাটনি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15129453









মন্তব্যগুলি