কুমড়ো ছেঁচকি (Kumro Chechki in bengali)

Kakali Chakraborty @jasodar_rannaghar
কুমড়ো ছেঁচকি (Kumro Chechki in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই আলু আর কুমড়ো খুব সরু লম্বা করে কেটে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে গরম হলে তাতে প্রথমে গোটা শুকনো লঙ্কা, হিং ও পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে প্রথমেই কুমড়ো কুচি দিয়ে ভালো করে দুই মিনিট ভেজে ওর মধ্যে এইবার আলু গুলো দিয়ে দিলাম।
- 2
এরপর ভালো করে ভেজে নিলাম দুই মিনিট। তারপর হলুদ গুঁড়া ও নুন, লংকা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। একদম কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট।
- 3
এরপর ঢাকনা খুলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কাঁচা লংকা চিরে ওর মধ্যে দিয়ে গ্যাস অফ করে দিলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15160637









মন্তব্যগুলি (2)