কাচাঁকলার কোপ্তা কারি (kacha kolar kofta curry recipe in bengali)

Sonali Sen Bagchi @cook_15687477
কাচাঁকলার কোপ্তা কারি (kacha kolar kofta curry recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কাচাঁকলা আর আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 2
এরপর কলা আলু ময়দা নুন গোলমরিচ গুড়ো একটু হলুদ দিয়ে ভালো মতো মেখে নিতে হবে।
- 3
এরপর কড়াইতে তেল গরম করে তাতে কলার মাখা থেকে তাতে অল্প করে নিয়ে চ্যাপ্টা করে তেলে দিতে হবে।
- 4
দুপাশ ভালো মতো ভেজে নামিয়ে নিতে হবে।
- 5
এরপর তেলে জিরে তেজপাতা ফোরন দিয়ে তাতে পেয়াজবাটা আর টম্যেটো পেস্ট দিয়ে ভাজতে হবে।
- 6
এরপর পেয়াজ ভিজা হলে আদা রসুন বাটা লংকা বাটা লংকা গুড়ো নুন হলুদ দিয়ে ভালো মতো কষাতে হবে।
- 7
এরপর জিরে গুড়ো দিয়ে আরো একটু কষিয়ে জল দিতে হবে।
- 8
এরপর ৫-৬ মিনিট গ্ৰেভি ফোটাতে হবে।
- 9
এরপর গ্ৰেভি ঘন হলে গরম মশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।এরফর কোপ্তা গুলো গ্ৰেভিতে দিয়ে দিতে হবে।
- 10
ব্যাস তৈরি কাচাকলার কোপ্তা কারি।
Keywords
Similar Recipes
More Recipes
- চিকেন টিক্কা কাবাব (Chicken tikka kebab recipe in bengali)
- নিরামিষ বরবটি-আলুর চচ্চড়ি niramish barbati aloor chorchori recipe in Bengali)
- ডিম ভুজিয়ার কারী প্রেসার কুকারে (Pressure cooker dim bhujiya curry recipe in Bengali)
- ক্রিস্পি চিকেন বল (Crispy chicken ball recipe in Bengali)
- সুগার ফ্রি রসগোল্লা (sugar free rasogola recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15277301



মন্তব্যগুলি