খাসির মাংসের আলু দিয়ে ঝোল সাথে বাসমতি চালের ভাত (Khasir mangsher aloo diye jhol recipe in Bengali)

খাসির মাংসের আলু দিয়ে ঝোল সাথে বাসমতি চালের ভাত (Khasir mangsher aloo diye jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাংস এক বার ধুয়ে ওতে নুন, হলুদ, জিরে গুঁড়ো,২টো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ২ টেবিল চামচ সরষে তেল দিয়ে মেখে ১ ঘন্টা রেখে দিতে হবে।
- 2
তারপর কড়াইতে তেল আলু গুলো মাঝখানে টুকরো করে ভেজে তুলে রাখতে হবে ।
- 3
তারপর ঐ তেলে শুকনো লংকা, তেজপাতা, গোটা গরম মসলা ফোরন দিয়ে ৩ টে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে আসলে টমেটো কুচি দিয়ে ভালো করে কষে নিয়ে চিনি দিয়ে নেড়ে মাংস টা দিয়ে মিডিয়াম আচে ভালো করে কষে নিতে হবে ।যখন মাংস সেদ্ধ হয়ে আসবে তখন ভাজা আলু গুলো দিয়ে ১-২ মিনিট নেড়ে পেসার কুকারে মাংস ঢেলে দিয়ে ৩ কাপ গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে কুকারের লিড বন্ধ করে ২ টো সিটি পরে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে ।
- 4
কুকারের প্রসার বেরিয়ে গেলে গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে বাসমতি চালের ভাত দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- হোয়াইট চকলেট আম সন্দেশ ট্রাফল (White chocolate aam sandesh truffle recipe in Bengali)
- লাউ পাতায় ছোট চিংড়ি পাতুরি(lau patay choto chingri paturi recipe in Bengali)
- ম্যাঙ্গো শেক (mango shake recipe in Bengali)
- মুচমুচে লটে কাটলেট(muchmuche lotte cutlet recipe in Bengali)
- উচ্ছের রেজালা। (uchher rezala recipe in Bengali)













মন্তব্যগুলি (9)