চিকেন ভর্তা (chicken bharta recipe in bengali)

চিকেন ভর্তা (chicken bharta recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংস ভালো করে ধুয়ে নিয়ে,কড়াইতে ১০ মিনিট সেদ্ধ করে নিতে হবে।
- 2
এবার ঠান্ডা হয়ে গেলে তাকে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে,........আমি হাত দিয়ে করেছি,আপনারা ইচ্ছা করলে দুটি কাঁটা চামচ দিয়েও করতে পারেন।
- 3
এবার যা পেস্ট করার জন্যে নিয়েছি, সেগুলো পেস্ট করে নিতে হবে খুব মিহি করে।
- 4
সেদ্ধ চিকেনের স্টক রেখে দিতে হবে।
- 5
কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে তাতে করে রাখা আদা, রসুন পিয়াঁজ,টমেটো,এর পেস্ট।খুব ভালো করে কষে নিয়ে তেল বেরিয়ে আসলে ছেড়ে দিতে হবে চিকেন
- 6
এবার চিকেন একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো।এবার রেখে দেওয়া চিকেন স্টক দিয়ে ভালো করে মেশাতে হবে,.......একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা,.....এই রান্নাটা হবে পুরোটাই লো মিডিয়াম তাপে।
- 7
একটু শুকনো হয়ে আসলে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম আর স্লাইজ করে কেটে রাখা মাখন।
- 8
গ্রেভি খুব কম হবে,এই চিকেন ভর্তা তে,তাই এবার নেড়েচেড়ে নামিয়ে নিয়ে একটা পাত্রে রেখে,একটু সাজানোর জন্যে একটা সেদ্ধ ডিম যে ভাবে খুশি দেওয়া যেতে পারে,......আমি পরোটার সাথে পরিবেশ করেছি,আপনারা এটা রুমালি রুটি,প্লেন রুটি,নান এর সাথে পরিবেশন করতে পারেন,.......অবশ্যই করে দেখার জন্যে অনুরোধ রইলো।
Keywords
Similar Recipes
More Recipes
- চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)
- নবাবী ছানার ডালনা (Nawabi Chanar Dalna Recipe in bengali)
- নিরামিষ আলু পটলের ডালনা (Niramish Aloo Potoler Dalna recipe in Bengali)
- ফ্রুট চাট (fruit chat recipe in Bengali)
- রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন (Restaurant style crispy chicken recipe in Bengali)


















মন্তব্যগুলি