চিকেন গুস্তাবা (chicken gustaba recipe in bengali)

চিকেন গুস্তাবা (chicken gustaba recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন টিকে বোনলেস করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার চার কোয়া রসুন এর টুকরো আদা এবং চিকেন টিকে একসাথে বেটে নিতে হবে।
- 2
বেটে রাখার চিকেন টির সাথে একটা ডিম, স্বাদমতো লবণ,১ চামচ গোল মরিচের গুঁড়ো, ২ চামচ সাদা তেল ভালোভাবে মেখে ১০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে।
- 3
এবার একটি পাত্রে টক দই নিয়ে তার সাথে স্বাদমতো লবণ, গোল মরিচের গুঁড়ো, চিনি, ডিম এবং ৬ কোয়া রসুন বাটা ও সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে।
- 4
এবার গ্যাস এ দইয়ের মিশ্রণটি বসিয়ে কিছুক্ষন কষিয়ে নিয়ে জল দিয়ে ভালো ভাবে ফুটতে দিতে হবে।
- 5
এবার বেটে রাখার চিকেন থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে।
- 6
ফুটতে থাকা দইয়ের মিশ্রণ এর মধ্যে বল গুলি এক এক করে ছেড়ে দিতে হবে। ফুটে বলগুলি প্রায় দ্বিগুণ আকার হয়ে এলে গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে।
- 7
অপরদিকে একটি কড়াইতে তেল গরম করে একটি পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিতে হবে এবং রান্না টিতে মিশিয়ে দিলেই তৈরী চিকেন গুস্তাবা।
Keywords
Similar Recipes
More Recipes
- চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)
- রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন (Restaurant style crispy chicken recipe in Bengali)
- নবাবী ছানার ডালনা (Nawabi Chanar Dalna Recipe in bengali)
- নিরামিষ আলু পটলের ডালনা (Niramish Aloo Potoler Dalna recipe in Bengali)
- ফ্রুট চাট (fruit chat recipe in Bengali)



মন্তব্যগুলি (9)