বীফ কাবাব।

মাংস দিয়ে মজার কিছু তৈরীর কথা মনে হলে প্রথমেই আমার চটপট এবং সহজেই তৈরী করা যায় কাবাব এর কথা মনে আসে।এখন মুটামুটি কোরবানি ঈদের পর সবার বাসায়ই রয়েছে বীফ।এই কাবাবটি বীফ বা চিকেন কিমা দিয়ে তৈরী করা যাবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংসের কিমার সঙ্গে পরিমাণ মতো লবণ,কাবাব মশলা,আদা ও রসুনবাটা,পেয়াজকুচি,মরিচকুচি,মরিচগুড়া ভালো করে মেখে নিতে হবে।(কাবাব মশলায় উল্লেখ করা উপকরণ গুলো টেলে নিয়ে গ্ৰাইন্ডারে গুড়া করে নিলেই কাবাব মশলা তৈরী, এটি তৈরি করে ৬ মাস সংরক্ষণ করা যায়।)
- 2
এরপর কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে এই মিশ্রণটি।
- 3
এরপর হাতে একটি করে ভাগ নিয়ে পছন্দ মতো শেপ দিয়ে তৈরী করে নিতে হবে কাবাব।
- 4
এরপর ফ্রাইপেনে সয়াবিন তেল দিয়ে গরম করে নিন।
- 5
কাবাবগুলোর দুপাশ বাদামী করে ভেজে তুলুন।ব্যাস মজাদার বীফ কাবাব তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)