বাটা মাছের ঝাল (Bata macher jhal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে পরিমাণমতো লবণ ও হলুদ গুড়ো মাখিয়ে নিতে হবে।
- 2
তারপর চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে তাতে মাছ গুলো ভেজে তুলে নিতে হবে।মাছ ভাজা হয়ে গেলে ঐ তেলে গোটা কালো জিরে,কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তাতে টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে।
- 3
তারপর তাতে পরিমাণ মতো হলুদ গুড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।মসালা গুলো কষানো হয়ে গেলে সরিষা ও পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণমতো জল দিতে হবে।ঝোল ফুটে উঠলে ভাজা মাছ গুলো ঝোলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 4
5 মিনিট পর ঢাকনা খুলে তাতে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15360568





মন্তব্যগুলি