চিংড়ি মাছ দিয়ে ডাল তরকা (chingri mach diye dal tarka recipe in Bengali)

চিংড়ি মাছ দিয়ে ডাল তরকা (chingri mach diye dal tarka recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিঠের কালো অংশটা বের করে নিলাম ।নুন,হলুদ একটু আদা,রসুন বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম ।তরকার ডাল, রাজমা আর কাবলি ছোলা সারারাত ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে প্রেসার কুকারে দুটো রসুন,আদা হাফ চামচ চামচ,নুন,লঙ্কার গুঁড়ো হাফ চামচ,হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিলাম।
- 2
কড়াইয়ের তেল দিয়ে গোটা গরম মসলা জিরে তেজপাতার ফোড়ন দিয়ে প্রথমে চিংড়ি মাছ গুলো ভাল করে ভেজে তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা,রসুন বাটা ধোনের গুঁড়ো জিরের ুঁড়ো হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো,মিষ্টি নুন িয়ে ভালো করে কষিয়ে নিলাম।
- 3
ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে ডাল সেদ্ধ টা দিয়ে দিলাম । মসলার সাথে ডাল কষিয়ে নিয়ে পরিমান মত উষ্ণ গরম জল দিলাম। ডাল তরকা টা যখন হয়ে গেল তখন গরম মশলা গুঁড়ো, ঘি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
- গাজরের নিরামিষ ওমলেট (Gajor er niramish omelette recipe in Bengali)
- ক্যাবেজ রোল (cabbage roll recipe in Bengali)
- কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে মুগডাল ঘন্ট (kancha lonka diye jhinge moog dal recipe in Bengali)
- বাঁধাকপির সন্দেশ(Bandhakapir sandesh recipe in bengali)
- চিলি পাঁচমিশালি(chilli panchmishali recipe in Bengali)



মন্তব্যগুলি (2)