চিলি চিকেন (Chili Chicken Recipe In Bengali)

চিলি চিকেন (Chili Chicken Recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোল এ চিকেন এর মধ্যে টকদই, রসুন পেস্ট, আদা পেস্ট, ১চা চামচ সয়া সস, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ভালো ভাবে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০মিনিট এর মতো। বাকি পেয়াজ, ক্যাপ্সিকাম কিউব করে কেটে নিতে হবে,কাচা লঙ্কা স্লাইস করে কেটে নিতে হবে। একটি ছোট বাটিতে টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, ভিনিগার সব একসাথে মিশিয়ে রেডি করে রাখতে হবে।
- 2
৩০ মিনিট পর ম্যারিনেট করা চিকেন এর মধ্যে ডিম টা ফাটিয়ে দিতে হবে, ময়দা আর ১.৫ টেবিল চামচ কনফ্লাওয়ার ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসে একটি প্যান বসিয়ে ওর মধ্যে সাদা তেল বেশি করে দিয়ে ভালো ভাবে গরম হলে একটা একটা চিকেন তেলের মধ্যে ছাড়তে হবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে সব চিকেন গুলো। এবার ঐ বোল এর মধ্যে যে অবশিষ্ট ময়দা কনফ্লাওয়ার এর মশলা থাকবে সেটার মধ্যে বাকি কনফ্লাওয়ার একটু সামান্য জল দিয়ে গুলে রাখতে হবে।
- 3
প্যান থেকে কিছুটা তেল ঢেলে রেখে ২টেবিল চামচের মতো তেল রেখে ওতে গ্ৰেট করে রাখা রসুন আর স্লাইস করে রাখা কাচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে সব সস টা দিয়ে নাড়াচাড়া করতে হবে।লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে ১-২মিনিট।মধু টা মিশিয়ে দিতে হবে। এরপর গুলে রাখা কনফ্লাওয়ার দিয়ে একটু ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ভেজে রাখা চিকেন পকোড়া গুলো মিশিয়ে দিয়ে ২মিনিট নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিয়ে চাপা দিয়ে ৫মিনিট রেস্ট এ রেখে দিতে হবে।
- 4
আমার তৈরি হয়ে গেছে"চিলি চিকেন"।এবার একটা প্লেটে সাজিয়ে গরম গরম ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন। অপুর্ব টেস্টি এই চিলি চিকেন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (20)