কেরালা ক্র্যাব রোস্ট(kerala crab roast recipe in Bengali)

#nsr
নবমী স্পেশল লাঞ্চ বা ডিনার এ এর চেয়ে অভিনব বা সুস্বাদু আর কি হতে পারে, কেরালার এই কাকড়ার কালো রসা, জমিয়ে দেবে পুজোর ভোজ।
কেরালা ক্র্যাব রোস্ট(kerala crab roast recipe in Bengali)
#nsr
নবমী স্পেশল লাঞ্চ বা ডিনার এ এর চেয়ে অভিনব বা সুস্বাদু আর কি হতে পারে, কেরালার এই কাকড়ার কালো রসা, জমিয়ে দেবে পুজোর ভোজ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাকড়া হালকা করে গরম তেল ভেজে নিতে হবে।
- 2
তেল আবার গরম করে, সরষে, কারি পাতা, কাচা লঙ্কা, কুচানো পেঁয়াজ ও অল্প নুন দিয়ে সৌতে করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ লালচে হচ্ছে।
- 3
পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে এবং টমেটো কুচি দিতে হবে, টমেটো নরম বা, না গলা পর্যন্ত, কষতে হবে।
- 4
সরষে বাটা দিয়ে, একে একে, হলুদ, লঙ্কা গুঁড়ো, ও বাকি, গুঁড়ো মশলা গুলো দিতে হবে, তারপর গোল মরিচের গুঁড়ো ও গরম মশলা দিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে, এই সময় গ্যাস লো থাকবে। এবার কাকড়া গুলো দিতে হবে
- 5
ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। কষতে কষতে, ৩/৪ কাপ জল দিয়ে, ৫-৮ মিনিট, রান্না করতে হবে। সাবধানে প্যান নাড়িয়ে নাড়িয়ে কষে নিতে হবে, যতক্ষণ না গ্রেভি গাঢ় হচ্ছে। শেষে কারি পাতা দিয়ে সাজিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করলে, মন জুড়িয়ে যাবে।
ঝাল অবশ্যই নিজের পরিমাণ বুঝে দেবেন।
Keywords
Similar Recipes
More Recipes
- ভাত ভাজা (Bhatt Bhaja recipe in Bengali)
- মাছের পুর ভরা পটলের দোলমা(macher pur bhora potoler dolma recipe in Bengali)
- রুই মাছের শাহী কোর্মা ( Rui macher shahi korma recipes in Bengমা)
- চিলি চিকেন উইথ ভেজিটেবল ফ্রাইড রাইস(chilli chicken with vegetable fried rice recipe in Bengali)
- চিকেন চাপ (Chicken Chaap,, Recipe in Bengali)












মন্তব্যগুলি