এগলেস গার্লিক নান ও চিকেনকষা (butter garlic nan chicken kosha recipe in bengali)

#ssr
সপ্তমী স্পেশাল
সপ্তমী র রাতে এটা অনেকেই দোকান থেকে এনে খান কিন্তু এবার এটা বাড়িতে বানান সবাই একসাথে কথা দিচ্ছি দারুণ হবে
এগলেস গার্লিক নান ও চিকেনকষা (butter garlic nan chicken kosha recipe in bengali)
#ssr
সপ্তমী স্পেশাল
সপ্তমী র রাতে এটা অনেকেই দোকান থেকে এনে খান কিন্তু এবার এটা বাড়িতে বানান সবাই একসাথে কথা দিচ্ছি দারুণ হবে
রান্নার নির্দেশ সমূহ
- 1
আটা ও ময়দার সাথে বেকিং পাউডার,নুন,চিনি,বেকিং সোডা ও টকদই টা ভালো করে মেশাতে হবে এবার পরিমাণমতো অল্প অল্প করে জল দিয়ে ওটাতে ভালো করে ঠেসে আধা ঘণ্টা ঢেকে রেখে দেখতে হবে ভেজা কাপড় দিয়ে ওপরে একটু তেল মাখিয়ে
- 2
এবার মাখাটা ভালো করে ঠেসে নিয়ে গোল গোল করে লম্বা লম্বা আকারে বেলে কালোজিরে ও রসুন কুচি দিয়ে একবার বেলে উল্টো দিকে ভালো করে জল লাগিয়ে গরম তাওয়ায় জল লাগানো দিকটা তাওয়া য় দিয়ে সেঁকে তে হবে
- 3
যখন রুটি মাঝে মাঝে ফুলে উঠবে তখন তাওয়া উল্টো করে রুটি আগুনে সেঁকে তাওয়া থেকে নামিয়ে মাখন মাখিয়ে গরম গরম পরিবেশন করুন
- 4
চিকেনে ভালো করে টক দই, পেঁয়াজ বাটা,রসুন বাটা,আদা বাটা, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। তারপর কড়াইয়ে গরম তেল দিয়ে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে তার মধ্যে মসলাসহ চিকেন দিয়ে পরিমাণমতো নুন দিয়ে ভালো করে কষাতে হবে মাঝারি আঁচে। আধা ঘন্টা পর মাংস সেদ্ধ হয়ে যাবে চিকেন কষা টা পরিমাণমতো নুন ঝাল দেখে নিয়ে নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
- ঠাকুর বাড়ির পনির পোলাও (Thakur barir paneer polao recipe in Bengali)
- চিলি চিকেন। (Chilli chicken recipe in bengali)
- চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)
- ধনেপাতা দিয়ে পাবদা মাছের ঝাল (Dhonepata diye pabda macher jhal recipe in Bengali)
- কাঁচাকলার খোসা বাটা (kanchakolar khosa bata recipe in Bengali)













মন্তব্যগুলি (14)