মাছের মাথা দিয়ে ডাল (macher matha diye dal recipe in Bengali)

মাছের মাথা দিয়ে ডাল (macher matha diye dal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুগ ডালটাকে কড়াইয়ে শুঁকনো ভেজে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে লবণ হলুদ দিয়ে ৪টা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে।
- 2
এরপর কাতল মাছের মাথা গুলো ধুয়ে লবণ,হলুদ,কাশ্মীরী লঙ্কার গুড়ো মাখিয়ে কড়াইয়ের তেলে একটু কড়া করে ভেজে নিতে হবে।
- 3
এবার ওই তেলে গোটা জিরে, তেজপাতা,শুকনো লঙ্কা,গরমশলার ফোরন দিয়ে পেঁয়াজ ভেজে টমেটো কুঁচি দিতে হবে।
- 4
তারপর একটা বাটিতে জিরে বাটা,লবণ,হলুদ,কাশ্মীরী লঙ্কার গুড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো জলে গুলে ঢেলে দিতে হবে।
- 5
এরপর কষাতে হবে মশলাটা। যত মশলাটা কষানো হবে ততোই ডালটা টেস্টি হবে।
- 6
সেদ্ধ ডাল,চিনি,কাঁচা লঙ্কা, পরিমানমত গরম জল আর মাছের মাথা গুলো একটু ভেঙে দিয়ে ঢেকে দিয়ে ফোটাতে হবে ৫/৭মিনিট।এবং ডালটা একটু ঘন হলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে।
- 7
শেষে গরমশলার গুড়ো,ঘি,ধনেপাতা কুঁচি দিয়ে ঢেকে রাখতে হবে ৫মিনিটের জন্য। ৫মিনিট পরে গরম ভাতের সাথে পরিবেশন করুন "মাছের মাথা দিয়ে ডাল।"
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (8)