পনির ভাপা(Paneer bhapa recipe in Bengali)

পনির ভাপা(Paneer bhapa recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পনিরটা ছোট টুকরো করে কেটে নিতে হবে
- 2
এবার একটা মিক্সিং জারে পোস্তো, সর্ষে, টক দই, নারকেল কোরা আর 2 টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোকরে একটা পেস্ট বানিয়ে নিতে হবে
- 3
এবার একটা কড়ায় 1 চা চামচ তেল গরম করে ওতে সামান্য নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ওতে পনিরের টুকরোগুলো দিয়ে 1 মিনিট হাল্কা করে ভেজে তুলে নিতে হবে
- 4
এবার ঐ পনিরের টুকরোগুলো একটা টিফিন বক্সে নিয়ে ওতে ঐ বানিয়ে রাখা পেস্ট টা দিয়ে ওতে স্বাদমত নুন, চিনি, বাকি সর্ষের তেলটা আর চেরা কাঁচালঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালোকরে মিশিয়ে কৌটোর ঢাকনা বন্ধ করে দিতে হবে
- 5
এবার একটা প্যানে জল ফুটিয়ে ওতে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপরে ঐ কৌটোটা বসিয়ে প্যান এর ঢাকনা বন্ধ করে 7 - 8 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নামিয়ে নিতে হবে
- 6
এবার কিছুক্ষণ স্টন্ডিং টাইম দিয়ে তারপর গরম ভাতের সাথে গরম গরম পনির ভাপা সার্ভ করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
- এঁচড়ের কাটলেট (Echorer cutlet recipe in Bengali)
- তন্দুরি পনির পিজ্জা(Tandoori paneer pizza recipe in Bengali)
- "চিংড়ি-মটরশুঁটির মালাই পুলি" (Chingri motorshunti malai puli recipe in Bengali)
- নিরামিষ লাজিজ্ পনির (Veg Lazeez Paneer recipe in Bengali)
- কাঁচকলার কোফতা কারি (kach kolar kofta curry recipe in bengali)




মন্তব্যগুলি