কড়াইশুঁটি কচুরি (karaishutir kachori recipe in Bengali)

Mausumi Sinha @cook_16028915
কড়াইশুঁটি কচুরি (karaishutir kachori recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইশুটি আদা,লবণ,কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে
- 2
কড়াইতে তেল গরম করে জিরে,হিং ফোড়ন দিয়ে কড়াইশুটি বাটা দিতে হবে। কিছু সময় নাড়াচাড়া করে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, মৌরি গুঁড়ো দিয়ে কষাতে হবে।জল শুকিয়ে যাওয়া অবধি। তাহলে রেডি পুর।
- 3
ময়দা অল্প লবণ,১ চামচ চিনি,১চামচ সাদা তেল দিয়ে ময়ান দিতে হবে। তারপর জল দিয়ে ময়দা মেখে ডো বানাতে হবে।
- 4
এবার ডো থেকে লেচি কেটে নিতে হবে। তারপর বাটির মতো শেপ করে মাঝে কড়াইশুটির পুর ভরে আটকে দিতে হবে। তারপর গোল করে লুচির মতো ফেলে নিতে হবে।
- 5
এবার কড়াইতে তেল গরম করে লুচি ভাজতে হবে। তাহলেই কড়াইশুটির কচুরি রেডি।গরম গরম পরিবেশন করতে হবে আলুর দম সহযোগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15818681










মন্তব্যগুলি (2)