চিলি পটেটো(chilli potato recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু জলে ধুয়ে, খোসা ছাড়িয়ে, লম্বা লম্বা এবং কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর তাতে গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এইবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিতে হবে, তেল গরম হলে, আলু গুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে অন্য পাত্রে রেখে দিতে হবে।
- 2
এবার ওই কড়াই-এ একটু তেল দিয়ে,পেঁয়াজ কুচি, ক্যাপ্সিকাম কুচি,লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে।
- 3
একটি পাত্রে সোয়া সস্, চিলি সস্ এবং টমেটো সস্ একসাথে মিশিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো।
- 4
এরপরএক চামচ কনফ্লাওয়ার জলে গুলে নিতে হবে এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে পরিমানমত একটু জল দিয়ে দিতে হবে। পরিমাণ মত লবণ ও হলুদ দিয়ে দিতে হবে। যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা আলু গুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে চিলি পটেটো। তারপর রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes
- পটেটো চীজ রোল প্যান কেক (Potato cheese roll pan cake recipe in Bengali)
- নারকেলের ভাজা পিঠে (narkeler bhaja pithe recipe in Bengali)
- আমচুর রুই কারি (aamchur rui curry recipe in Bengali)
- লাউ কুমড়ো বড়ি ঘন্ট (lau kumro bori ghonto recipe in Bengali)
- কাঁচা পাকা টমেটো দিয়ে রুই মাছ (rui mach recipe in bengali)








মন্তব্যগুলি