মাংসের গড়গড়া(Mangsher gargara recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাংস ধুয়ে নিয়ে ওতে ফেটিয়ে রাখা টকদই,আদা বাটা, রসুন বাটা, হলুদ,লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রাখতে হবে।
- 2
এবার কড়াই এ সর্ষের তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি গুলো দিয়ে সোনালী বাদামী (বেরেস্তা)করে ভেজে তুলে রাখতে হবে।
- 3
এরপর ঐ তেলে এক চামচ চিনি দিয়ে (স্টিলের কড়াই হলে চিনি পরে দেবেন) ওতে তেজপাতা, আর থেঁতো করা গরম মশলা দিয়ে গন্ধ বেরোলে মশলা মাখানো মাংস দিয়ে ভালো করে কষতে হবে,ঢাকা খুলে প্রায় ৪৫মিনিট ধরে কষতে হবে।
আর যে বাটিতে মশলা মাখানো মাংস ছিল ওতে জল দিয়ে রেখে দিতে হবে পরে ব্যবহার এর জন্য। - 4
এরপর বেরেস্তা (ভাজা পেঁয়াজ) ঠান্ডা হলে ওতে, কিশমিশ,জৈত্রী, জায়ফল দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিতে হবে, মিশ্রণটি একদম মিহি হবে।
এরপর ঐ মশলা বাটা টি কষানো মাংসে দিয়ে আরো ১৫মিনিট কষতে হবে। - 5
পনেরো মিনিট পর দই ও মশলা মাখানো জল টা দিয়ে ভালো করে নেড়ে মাংসটা প্রেশার কুকারে দিয়ে মাঝারি আঁচে (আমি দুটো সিটি দিয়েছি) সেদ্ধ হয়ে গেলে,দেখে নিতে হবে জল কতোটা আছে।
যদি ঝোল বেশী থাকে, তাহলে কুকারের ঢাকনা খুলে আরো কিছুক্ষণ ফোটাতে হবে।
একদম গা মাখা হবে মাংসটা।
গা মাখা হলে ওতে উপর থেকে থেকে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিনিট পাঁচেক ঢেকে রাখতে হবে।
তৈরি মাংসের গড়গড়া। - 6
পরিবেশন করুন বাসন্তী পোলাও বা গরম ভাতের সঙ্গে।
আমি পোলাও এর সঙ্গে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি