বিয়েবাড়ি স্টাইলে কাতলা কালিয়া (biyebari style katla kalia recipe in Bengali)

Paramita Chatterjee @cook_25778755
বিয়েবাড়ি স্টাইলে কাতলা কালিয়া (biyebari style katla kalia recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছের পিস গুলো নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষন ।
- 2
এবার ওই মাছ এর পিস গুলো সেলো ফ্রাই করে তুলে রাখলাম।
- 3
তারপর প্যান এ তেল গরম করে প্রথমে গোটা সর্ষে,গোটা জিরে আর কারি পাতা ফোরণ দিয়ে টমেটো পিউড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।
- 4
তারপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আরো কিছুক্ষন রান্না করতে হবে।
- 5
তারপর একে একে হলুদ গুঁড়ো,লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে হবে।
- 6
তারপর রোস্টেড কসুরি মেথি গুঁড়ো, ফেটানো টক দই দিয়ে আরো কিছুক্ষন রান্না করতে হবে।
- 7
তারপর ফ্রেশ ক্রীম দিয়ে 20 সেকেন্ড রান্না করতে হবে কম আঁচে।
- 8
নামাবার আগে ধনে পাতা কুচি ছড়িয়ে নামাতে হবে।
- 9
এই সুস্বাদু ফিস কারি কোনো প্লেন রাইস,জিরা রাইস বা পোলাও এর সাথে পরিবেশন করা যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16424562



মন্তব্যগুলি