মুঘলাই চিকেন (Mughlai chicken recipe in bengali)

#FF2
চিকেন এর একটি অন্যরকম রেসিপি, খুব সহজেই বানানো যায়। রুটি পরোটা বা নান এর সঙ্গে দারুণ লাগে।
মুঘলাই চিকেন (Mughlai chicken recipe in bengali)
#FF2
চিকেন এর একটি অন্যরকম রেসিপি, খুব সহজেই বানানো যায়। রুটি পরোটা বা নান এর সঙ্গে দারুণ লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব পেঁয়াজ কুচি করে সাদা তেলে ভেজে বেরেস্তা বানিয়ে রাখতে হবে।
একটা বাটিতে চিকেন নিয়ে ওতে স্বাদ অনুসারে নুন, ফেটানো দই, সব গুঁড়ো মশলা, ধনেপাতা ডাঁটি সহ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেরেস্তা আর দু চামচ পেঁয়াজ ভাজা তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। - 2
এরমধ্যে গরম মশলা র সব উপকরণ গুলো একসাথে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে
- 3
একটা মোটা বেসের পাত্রে সাদা তেল গরম হলে ওতে দুটো তেজপাতা ও জৈয়িত্রী দিয়ে অল্প ভেজে ম্যারিনেড করা চিকেন টা দিয়ে ঢেকে একদম কম আঁচে ১৫ থেকে ২০ মিনিট রান্না করতে হবে।
- 4
১৫-২০মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে, মশলা আর দই এর গন্ধ চলে গেলে গ্ৰেভি গাঢ় করার জন্য একটু গরম জল আর কাজুবাদাম গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরো ১০মিনিট রান্না করতে হবে। এর মধ্যে একবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে।
- 5
সাজানোর জন্য আমন্ড কুচি (৪-৫) টা একটু ঘিয়ে (১বড়ো চামচ) অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে।
১০মিনিট পর ঢাকা খুলে তৈরি করা গরম মশলা গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। - 6
এরপর একটা বাটিতে ঢেলে উপর থেকে ভেজে রাখা আমন্ড কুচি আর ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে রুটি, পরোটা বা নান এর সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই মুঘলাই চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি