তন্দুরি চিকেন টেংরি (tandoori chicken tangri recipe in bengali)

#CP
আমি এই চ্যালেঞ্জ এ চিকেন লেগ পিসের তন্দুরি করেছি এয়ার ফ্রায়ারে।
খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে আমি এই রান্না করেছি।এটা স্বাদে ও পুষ্টি গুনে পরিপূর্ণ
তন্দুরি চিকেন টেংরি (tandoori chicken tangri recipe in bengali)
#CP
আমি এই চ্যালেঞ্জ এ চিকেন লেগ পিসের তন্দুরি করেছি এয়ার ফ্রায়ারে।
খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে আমি এই রান্না করেছি।এটা স্বাদে ও পুষ্টি গুনে পরিপূর্ণ
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে লেগপিস ভালো করে ধুয়ে মুছে নিতে হবে।এগুলো তে ছুড়ি দিয়ে একটু একটু করে কেটে দিতে হবে
- 2
দারচিনি আর তেল ও ঘি বাদে সমস্ত মশলা ও দই লেগপিস গুলোতে মাখিয়ে নিতে হবে
- 3
এবারে একটা বড় পাত্রে লেগপিস গুলোকে সাজিয়ে রেখে মাঝখানে একটা ছোট বাটি রাখতে হবে তাতে দারচিনির টুকরোটাকে গ্যাসে জ্বালিয়ে নিয়ে দিতে হবে।তার উপরে ঘি ঢালতে হবে অল্প অল্প করে
- 4
ধোঁয়া উঠতে শুরু করলেই এমন ভাবে একটা ঢাকা ওই পাত্রের মুখে এঁটে দিতে হবে যাবে ওই ধোঁয়া বাইরে না চলে যায়।এই ভাবে দারচিনি সমস্তটা জ্বলে নিভে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ।
- 5
এবারে ঢাকা খুলে ওই লেগ পিসে দারচিনি সমেত ঘি ও সাদা তেল টা মাখিয়ে নিতে হবে।আর ২ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে ফ্রিজার করতে হবে
- 6
২ ঘন্টা বাদে ফ্রিজ থেকে বাড় করে নিয়ে আধ ঘন্টা বাইরে রেখে নর্মাল টেম্পারেচার এ নিয়ে এসে এবারে এয়ার ফ্রায়ারে সাজিয়ে দিতে হবে
- 7
১৬০ ডিগ্রী তাপমাত্রা আর ১০ মিনিট সময় সেট করে এয়ার ফ্রায়ার অন করে দিতে হবে
- 8
বেল বাজলে খুলে বাড় করে সার্ভ করতে হবে,স্যালাডের সাথে
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি