চিংড়ি কাটলেট
চিংড়ি মাছের এই কাটলেট অসাধারণ স্বাদ আনবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সোয়া সোস,লেবুর রস, আদা রসুন বাটা,গোলমোরিচ গুঁড়ো, নুন দিয়ে মাখতে হবে। ১৫ মিনিট রেখে দিতে হবে।
- 2
কড়াতে সাদা তেল গরম করে তাতে পিঁয়াজ কুচি দিয়ে ভাল করে নেড়ে সেদ্ধ করা আলু গুলো দিয়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করতে হবে তারপর তাতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখতে হবে ।
- 3
তারপর সেদ্ধ আলুটা হাতে নিয়ে বলের মত করে মাঝখানে চিংড়ি গুলো নিয়ে একটি আকার দিতে হবে।
- 4
তারপর চিংড়ি বল গুলো নিয়ে প্রথমে ডিমে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে মাখানোর পর সাদা তেলে ভাজতে হবে। বেশ তালে তৈরি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/8257028












মন্তব্যগুলি