চিকেন কারি (স্পেশালি দই ও গোলমরিচ দিয়ে)
#ঐতিহ্যগত বাঙালি রান্না
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুরগির মাংস ভাল করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এরপর এতে নুন, হলুদ, ভিনিগার মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে আধঘন্টার জন্য বা তার বেশি।
- 2
এরপর সরষের তেল বা রিফাইন্ড তেল দিয়ে গরম করতে হবে এবং ওই তেলে আলু গুলো কে কষে নিতে হবে।
- 3
আলু গুলো কষানো হয়ে গেলে তুলে রেখে ওই তেলেই শুকনো লঙ্কা এবং থেঁতো করা গরম মসলা(তিনটে লবঙ্গ দু'টো ছোট এলাচ হাফ ইঞ্চি দারচিনি) ফোড়ন দিতে হবে। এরপর একই সাথে রসুন,কাঁচা লঙ্কা (২)ও শুকনো লঙ্কার (২)পেস্টটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে। এরপর এতে পেঁয়াজ কুচি গুলো দিয়ে গোল্ডেন বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
- 4
এরপর এতে একে একে আদা বাটা,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে টমেটো কুচি ও অল্প নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে। প্রয়োজনে অল্প অল্প জল দিতে হবে। এরপর এতে ফেটানো টক দই দিয়ে কষিয়ে নিতে হবে মসলা থেকে তেল ছাড়া অব্দি ।
- 5
মসলা কষানো হয়ে গেলে এতে মেরিনেট করার মুরগির মাংস টা দিয়ে ঢাকনা খুলে কষাতে হবে। প্রায় অর্ধেকটা কষানো হয়ে গেলে এতে গোলমরিচের গুঁড়ো টা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মসলা থেকে তেল ছাড়ে।
- 6
মাংস পুরোপুরি কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা আলু গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ও গ্রেভি অনুযায়ী গরম জল ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ করতে হবে।
- 7
মাংস সেদ্ধ হয়ে গেলে নামানোর এতে ছোট এলাচ(২),দারচিনি(হাফ ইঞ্চি), লবঙ্গ(৩), জয়ত্রী(২ চিমটি) ও গোলমরিচ(৪টা) একসাথে গুঁড়ো করে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 8
এবার গরম গরম ভাতের সাথে এটা কে পরিবেশন করুন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি