সব্জি দিয়ে হেলদি তাওয়া পোলাও

#রসনা তৃপ্তি আমার তোমার রান্নাঘর
ভিডিও লিংক ➡️ https://youtu.be/cnhj-vw6spA
সব্জি দিয়ে হেলদি তাওয়া পোলাও
#রসনা তৃপ্তি আমার তোমার রান্নাঘর
ভিডিও লিংক ➡️ https://youtu.be/cnhj-vw6spA
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে 1 গ্লাস চাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে, 1.5 গ্লাস জল দিতে হবে। সাথে পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, অল্প একটু সাদা তেল দিয়ে 2 টো সিটি মেরে নিতে হবে প্রেসার কুকারের। এতে পোলাও এর ভাত টা সুন্দর ঝরঝরে হয়ে যাবে।
- 2
ফ্রায়িং প্যানে মাখন গরম করে, তাতে গোটা জিরে ফোড়ন দিতে হবে। সাথে থেঁতো করা আদা আর রসুন। হালকা নাড়াচাড়া করে পিয়াঁজ 2-3 মিনিটের জন্যে ভেজে নিতে হবে। এরপর গাজর, ক্যাপসিকাম, বিন্স, কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতো নুন, হলুদগুড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। কম আঁচে চাপা দিয়ে 5 মিনিটের জন্যে একটু রান্না টা হতে দিতে হবে।
- 3
5 মিনিট পর, টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে পাওভাজি মশলা আর গরম মসলা দিয়ে দিতে হবে। আবার 2 মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে রান্না টা হতে দিতে হবে।
- 4
এইবার সেদ্ধ করা আলু গুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। উপর থেকে পোলাও এর ভাত টা দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে । পাতিলেবুর রস আর ধনে পাতা কুঁচি ছড়িয়ে মিশিয়ে নিলেই রেডি তাওয়া পোলাও।
- 5
স্যালাড আর রায়তার সাথে টিফিন বক্সে ভরে নিন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি