আক্কি রোটি সাথে মিষ্টি নারকেলের চাটনি (aakki roti sathe misti narkeler chatni recipe in Bengali)

#ইবুক-পোষ্ট২৭
#নিরামিষ রেসিপি
#goldenapron2
পোস্ট 15
স্টেট কর্ণাটক
পঞ্চদশ সপ্তাহের থিম : কর্ণাটক থাকায় আমি কর্ণাটকের প্রচলিত জলখাবারের একটি রেসিপি “আক্কি রোটি” বানিয়েছি।
আক্কি রোটি সাথে মিষ্টি নারকেলের চাটনি (aakki roti sathe misti narkeler chatni recipe in Bengali)
#ইবুক-পোষ্ট২৭
#নিরামিষ রেসিপি
#goldenapron2
পোস্ট 15
স্টেট কর্ণাটক
পঞ্চদশ সপ্তাহের থিম : কর্ণাটক থাকায় আমি কর্ণাটকের প্রচলিত জলখাবারের একটি রেসিপি “আক্কি রোটি” বানিয়েছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি বাটিতে পরিমান মতো আক্কি রোটির সব উপকরণ গুলি একে একে দিয়ে দিলাম।
- 2
হাল্কা গরম জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরী করে নিলাম।একটা ভিজে কাপড় দিয়ে ১০-১৫ মিনিটের জন্য ঢেকে রাখলাম।
- 3
এবার নারকেলের চাটনি তৈরী করার জন্য গ্রাইন্ডারে সব উপকরণ দিয়ে দিলাম।অল্প জল দিয়ে ভাল করে গ্রাইন্ড করে একটা পেষ্ট তৈরী করে নিলাম।
- 4
একটা প্যান গরম করলাম। তেল গরম হলে ফোরণের সব কিছু দিয়ে দিলাম। ফুটতে আরম্ভ করলে গ্যাস বন্ধ করে দিলাম।আর চাটনি তে ফোরণ টা ঢেলে দিলাম।১মিনিট পর ভাল করে চামচে দিয়ে ভাল করে চাটনির সাথে মিশিয়ে নিলাম।
- 5
এবার বড় বড় লেচি কেটে একটা বাটার পেপারে তেল মখিয়ে নিলাম।
- 6
হাত দিয়ে লেচি টা কে চেপে চেপে বড় করে রুটির আকৃতি দিলাম। মাঝে ৩ টে ছোট গর্ত করে নিলাম।
- 7
প্যানে তেল গরম করে ভেজে নিলাম হাল্কা হাতে।
- 8
গরম গরম চাটনির সাথে সার্ভ করলাম।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি