পাঞ্জাবি কারি পকোড়া (punjabi kadhi pakora recipe in Bengali)

#doi
পাঞ্জাবীদের দই দিয়ে এই রান্নাটি খুব সুস্বাদু হয়.
পাঞ্জাবি কারি পকোড়া (punjabi kadhi pakora recipe in Bengali)
#doi
পাঞ্জাবীদের দই দিয়ে এই রান্নাটি খুব সুস্বাদু হয়.
রান্নার নির্দেশ সমূহ
- 1
ব্যাসনের মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে. পেঁয়াজ,ধনেপাতা, কাঁচা লঙ্কা পরে ব্যবহার হবে. শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করতে হবে. একটু ঘন বেটার হবে. এক চামচ তেল মিশিয়ে দিতে হবে. 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে.
- 2
কারি বাড়ানোর জন্য ব্যাসনের মধ্যে শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে টক দই দিতে হবে. টক দই দিয়ে বেসন দিয়ে ভাল করে ফেটিয়ে 4 কাপ জল দিয়ে ঢেকে রাখতে হবে কুড়ি মিনিটের জন্য.
- 3
পকোড়া করার জন্য যে মিশ্রণ বানানো হয়েছিল তার মধ্যে পেঁয়াজ,ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে. ভাল করে মিশিয়ে নিতে হবে. কড়াইতে তেল গরম করতে হবে মিডিয়াম আচে পকোড়া গুলো ভেজে নিতে হবে.
- 4
কাড়ির জন্য দুই চামচ তেল দিয়ে মেথি ফোঁড়ন দিতে হবে. মেথি একটু ফুটে উঠলে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিতে হবে. এক মিনিটের মতো ভাজার পর পেঁয়াজ কুচি দিতে হবে. পেঁয়াজ একটু নরম হলে একটু জল দিতে হবে. গ্যাসের ফেল্ম একদম কমিয়ে দিতে হবে. এবার দই আর বেসনের ঘোল টা দিয়ে দিতে হবে. সমানে নেড়ে যেতে হবে. না হলে দই টা ফেটে যেতে পারে. এবার আরো 2কাপ জল দিতে হবে. এবার গ্যাসের আগুনটা মিডিয়াম আচ করে দিতে হবে. এবার লবণ মিশিয়ে দিতে হবে.কিছুক্ষণ এইভাবে নাড়ার পর গ্যাসের ফেল্ম কমিয়ে রেখে দিতে হবে.
- 5
এবার একটা ছোট পাত্রে দু চামচ ঘি দিয়ে গোটাজিরে, গোটাধনে, গোটা শুকনো লঙ্কা. কাসুরি মেথি, শুকনো লঙ্কা গুঁড়ো ফোৱন দিয়ে কড়াই এর মধ্যে ঢেলে দিতে হবে. এইভাবে নাড়িয়ে দু মিনিট মত ঢাকা দিয়ে রাখতে হবে. এবার ধনেপাতা দিতে হবে.
- 6
ভেজে রাখা পকোড়া গুলো এর মধ্যে দিয়ে 5 মিনিটের মতো রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে. 15 মিনিট এইভাবে রেখে দিতে হবে. 15 মিনিট পরে পরোটা, নান অথবা ভাতের সাথে পরিবেশন করতে হবে. ঝোল রাখতে হলে ব্যাসন কম দিতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes
- ডেক্যাডেন্ট চকোলেট কেক(decadent chocolate cake in Bengali)
- ডেকাডেন্ড চকোললেট কেক (Decadent chocolate cake recipe in Bengali)
- নো ইস্ট ইনস্ট্যান্ট পিজ্জা (no yeast instant pizza recipe in Bengali)
- পনির টিক্কা তাওয়া পিজ্জা (paneer tikka tawa pizza recipe in Bengali)
- ডেকাডেন্ট চকলেট কেক (decadent chocolate cake recipe in Bengali)
















মন্তব্যগুলি