স্টাফড দোসা (stuffed dosa in bengali)

স্টাফড দোসা (stuffed dosa in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চাল, মেথি,ডাল খুব সকালে ভিজিয়ে রেখে (10 ঘন্টা)সবজি কেটে মোটামুটি উপকরণগুলো রেডি করে নিলাম।চাল,মেথি সমেত মিক্সিতে পেস্ট করে ডাল ও পেস্ট করে নিলাম।
- 2
জল নুন দিয়ে ব্যাটার টা গুলে পাতলা করে নিলাম। ছবিতে যে রকম দেখাচ্ছে সি অনুযায়ী গুলে নিলাম।ঘন না আবার খুব পাতলা না।
- 3
আলু নুন,হলুদ দিয়ে কুকারে একটা সিটি দিয়ে নিলাম। এবার কড়াইয়ে 2-4 চা চামচ তেল দিয়ে তাতে সর্ষে,শুকনো লঙ্কা,ছোলার ডাল, কারীপাতা ফোড়ন আর হিঙ্গের গুঁড়ো দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজে টমেটো দিয়ে সেদ্ধ আলু দিয়ে নুন মিষ্টি, লঙ্কা গুঁড়ো দিয়ে কষে অল্প জল দিয়ে ফুটিয়ে ঘন করে নিলাম। আলুগুলো একটু হাতায় করে চটকে নিলাম। মাখা মাখা করে পুর করে নিলাম।
- 4
এবার ননস্টিক চাটু উনানে বেশ গরম হলে হাতায় করে ব্যাটার নিয়ে চাটুতে ছড়িয়ে এপিঠ ওপিঠ ভেজে নিলাম।একটু তেল ছড়িয়ে দিলাম।
- 5
এবার সোজাদিক করে আলুর তরকারির পুর দিয়ে মুড়ে দিলাম।
- 6
তৈরি হল সুস্বাদু ও উপাদেয় স্টাফড দোসা।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (6)