রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।
- 2
তারপর ওই তেলে চিনি ও গোটা জিরে ফোড়ন দিতে হবে।
- 3
ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা দিয়ে পরিমান মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
- 4
ভালো করে নাড়াচাড়া করার পর তাতে জিরের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। এবং সামান্য জল দিয়ে মশাটাকে কষাতে হবে।
- 5
খানিক্ষন নাড়াচাড়া করার পর তাতে দিতে হবে ফিশ মসলা।
- 6
এবার মশলা টা একটু নাড়াচাড়া করে তাতে দিতে হবে কাজুবাদাম পোস্ত বাটা।
- 7
এবার তাতে সামান্য জল দিয়ে অল্প আঁচে ভালো করে মশলা টা কষাতে হবে।
- 8
মশলাটা থেকে তেল ছাড়লে তাতে দিতে হবে পরিমাণমতো জল। জল দেওয়ার পর আবারো কিছুটা ফিশ মসলা দিয়ে দিতে হবে।
- 9
এবার ঝোলটা ফুটে উঠলে তাতে দিতে হবে ভেজে রাখা মাছ চেরা কাঁচালঙ্কা ও ধনেপাতা।
- 10
কড়াই টাকে ওপর থেকে ঢাকনা দিয়ে অল্প আঁচে ঝোলটাকে ফোটাতে হবে। জল শুকিয়ে আসলে গ্যাস অফ করে ওপর থেকে গরম মসলা ছড়িয়ে দিতে হবে।
- 11
তাহলে রেডি হয়ে যাবে কাতলা পোস্ত। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি