বাঁধাকপি-পাওরুটি পকোড়া
#শাকসব্জিরেসিপি#shabnam
Steps
- 1
প্রথমে একটা পাত্রে কুচোনো বাঁধাকপি জলে ভাঁপিয়ে ছেঁকে নিতে হবে।এরপর কড়াইতে তেল গরম করে তাতে কুচোনো আলু,টমেটো আর মটরশুটি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে আদা-রসুন-লঙ্কা বাটা,জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো,স্বাদ মত লবণ ও চিনি দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে ভাঁপানো বাঁধাকপি টা কড়াইতে ঢেলে অল্প আঁচে বারবার ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ ও মাখোমাখো হয়। নামানোর কিছু মুহূর্ত আগে ধনেপাতা কুচি,ভাজা বাদাম গুঁড়ো,অল্প পরিমাণ ঘি ও অল্প পরিমাণ গরম মশলা দিয়ে নেরে একটা পাত্রে ঢেলে রাখতে হবে।
- 2
পাওরুটির পিস গুলো জলে ধুয়ে রাখতে হবে।এরপর একটা পাত্রে ২টো ডিম আর ব্যাসন একটু লবন দিয়ে একটা তরল মিশ্রন বানাতে হবে।জলে ভেজানো একটা পাওরুটির ওপর রান্না করা কিছুটা বাঁধাকপি পুর হিসেবে দিয়ে আর একটা ভেজানো পাওরুটির পিস চাপিয়ে দুই পাওরুটির চারপাশটা আঙুল দিয়ে চেপে দিতে হবে যাতে খুলে না যায়।
- 3
এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে পুর ভরা পাওরুটি টা ওই ব্যাসনের মিশ্রনটিতে ভালোকরে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভালোভাবে ভাজতে হবে।দুই পিঠ ভালোভাবে ভাজা হলে সেটা তুলে সার্ফিং ডিশ -এ স্যালাড আর সস বা কাসুন্দি সহ পরিবেশন করতে হবে।এটি বাচ্চা ও বড়োদের সকলের প্রিয়, সুস্বাদু ও সুস্বাস্থকর একটি খাবার।এটা সকাল বা সন্ধার জলখাবার হিসেবে পরিবেশন করা যায়।
Similar Recipes
More Recipes
-

Lubna’s Kitchen
-

Dr. RAJNI GUPTA
-

Padmini Venkatesan
-

Bianca Mwale
-

Suchitra S(Radhika S)
-

culinarycubit
-

Dakota Jenkins
-

Emily B.
-

Sweet Potato Lentil Curry (Vegan)
Lynne Cohen
-

A white Hispanic Wife
-

Raven
-

Filipino Style Budget Carbonara
San Dee
-

The_Rx_Cook
-

Grilled Chicken Sizzler with Garlic Pepper Sauce
Madhumita Bishnu
-

Mariam Azeem (Umme Sarim)
-

Herbal Turmeric cinnamon ☕ Tea
Jyoti Prakash Assudani
-

Roasted sunchokes - or Jerusalem artichokes
In cucina con Sofia
-

Jyoti Prakash Assudani
-

wambui gitau
-

Kameswari Palanisamy
-

nehadeepakshah
-

nehadeepakshah














Comments