সোয়াবিন চপ (Soya bean chop, recipe in Bengali)
#স্মলবাইটস
রান্নার নির্দেশ সমূহ
- 1
সবার প্রথমেই সোয়াবিন গুলো গরম জলে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট।জল ঝড়িয়ে রাখুন।তারপর মিক্সার এ ব্লেন্ড করে নিন।
- 2
কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি,রসুন কুচি ও লঙ্কা কুচি দিয়ে ভাজুন।এবার গুঁড়ো লঙ্কা,হলুদ,ভাজা জিরা, গরম মশলা দিয়ে নাড়ুন।মসলা ভাজা হলে সোয়াবিন দিন।ভালো করে কষে সেদ্ধ আলু চটকে মিশিয়ে দিন।সব একসাথে মিশিয়ে নিন।ভাজা বাদাম গুঁড়ো করে ছড়িয়ে দিন।
- 3
একটু ঠান্ডা হলে হাতের সাহায্য ইচ্ছা মত আকারে গড়ে নিন।
- 4
তারপর ডিমের গোলায় ডুবিয়ে সুজি তে মাখিয়ে নিন দুইপিঠ।একই পদ্ধতি তে দুবার কোট করুন।সব গুলো গড়ে নিয়ে ফ্রিজে সেট করতে রেখে দিন আধ ঘন্টা।
- 5
এবার ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিন।দুপিঠ লাল করে ভেজে নিন।
- 6
স্যালাড ও সস এর সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14754786



















মন্তব্যগুলি (2)