এঁচোড় চিংড়ি(enchor chingri recipe in Bengali)

এচোড় কে অনেকেই গাছ পাঠা বলে কারন ভালো করে মশলা দিয়ে করলে পাঠার মাংস র মতো লাগে ।তার সাথে যদি চিংড়ি দেওয়া হয় তাহলে তো বলার ই নেই । অসাধারণ খেতে লাগে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে এচোড় ও আলু ডুমো করে কেটে ভালো করে ধুয়ে কুকারে পরিমাণ মতো জল ও সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
- 2
তারপর সমস্ত উপকরন রেডি করতে হবেও চিংড়ি মাছ গুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।
- 3
এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে গোটা জিরে ফোড়ন দিতে হবে ও তারপর পিয়াজ কুচি গুলো লাল করে ভেজে নিতে হবে।
- 4
তারপর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নিতে হবে ও আন্দাজ মতো নুন,মিষ্টি দিতে হবে ।এরপর সিদ্ধ করে রাখা এচোড় ও আলু দিয়ে মশলা র সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ও সামান্য জল দিয়ে দিয়ে ৫ মিনিট কষতে হবে।
- 5
কষা হয়ে গেলে ভাজা চিংড়ি মাছ গুলো দিয়ে দিতে হবে ও ১ কাপ জল দিয়ে কম আচে হতে দিতে হবে ৫ মিনিট।এবং নামাবার আগে ১/২ চা চামচ গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।
- 6
আপনার এচোড় চিংড়ি খাবার জন্য তৈরি।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (12)