সুগার ফ্রী হজমী এগ কারি

#কারি এবং গ্রেভি
পেঁপে,কারিপাতা দিয়ে ডিমের এই রেসিপিটি একদিকে সুগার ফ্রী,অপরদিকে ভীষণ হজমী কারণ পেঁপেতে আছে প্যাপেন যা খাবার হজম করায়,কারিপাতা সুগার নিয়ন্ত্রণ করে,অথচ এটি খেতে খুবই সুস্বাদু,তাই আমি আমার স্বরচিত রেসিপিটি খুবই উপকারী ও প্রয়োজনীয় বলেই মনে করি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
ডিম সেদ্ধ করে রাখুন।
- 2
পেঁপে অর্ধেক ডুমো ডুমো করে ও অর্ধেক কুরে রাখুন।
- 3
অন্য আনাজগুলি কুচিয়ে রাখুন ও আদা পেষ্ট করে রাখুন।
- 4
ওভেনে কড়া চাপিয়ে 2 চামচ তেল দিয়ে একটু শুকনো লঙ্কা গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে লাল করে ভেজে তুলে রাখতে হবে।
- 5
ঐ কড়াতে বাকি তেল দিয়ে পিঁয়াজ,রসুন ভেজে কোটা আনাজ,আদা পেষ্ট দিয়ে ভাজুন।কারিপাতা দিয়ে অল্প ভাজুন।
- 6
এবার পেঁপের টুকরো দিয়ে নাড়াচাড়া করে পেঁপে কোরা,অর্ধচূর্ণ বাদাম,লবন,হলুদ,সস ও জল দিয়ে ঢাকা দিন।
- 7
পেঁপে সেদ্ধ হয়ে গেলে ডিম,ঘী,গরমমশলা ও গোলমরিগুঁড়া,কাঁচালঙ্কা কুচি যোগ করুন।ওভেন নেভান।তৈরী হয়ে গেল মজাদার সুগার ফ্রি,হজমী পেঁপে ডিমের সুন্দর কারী।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি