নিমকি(nimki recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বড় বাটিতে ময়দা নিয়ে তাতে একে একে নুন,কালো জিরা,চিনি দিয়ে আগে শুকনো উপকরন গুলো ভালো করে মিশিয়ে নিয়ে তাতে ৩ চা চামচ সাদা তেল দিয়ে আরো ভালো করে মেখে নিতে হবে।(ময়ান দিতে হবে)
- 2
ময়ান দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে তার একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নিতে হবে।
- 3
তারপর ডো টাকে ১০মিনিট ঢেকে রেখে দিতে হবে ।
- 4
১০মিনিট পর সেই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে রুটির মতো পাতলা পাতলা করে বেলে নিয়ে নিমকি আকারে কেটে নিতে হবে। যে যেমন আকার দিতে চান দিতে পারেন।
- 5
তার পর নিমকি ভাজার পালা:প্রথমে কড়াই গরম করে তাতে ৫০০গ্রাম তেল ঢেলে দিতে হবে।মাঝারি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে(নিমকি ডুবো তেলে ভাজতে হয় তাই তেলের পরিমাণ টা একটু বেশি লাগে)।
- 6
মনে রাখতে হবে তেল যেনো খুব বেশি গরম না হয় । তেলে নিমকি গুলো ঢেলে দিলে সেগুলো যেনো ডুবে থাক সেরকম গরম হতে হবে তেলটাকে।
- 7
তারপর অল্প অল্প করে নিমকির টুকরো গুলো তেলে ঢেলে দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাঁজতে হবে।একটু পর পর নেরে নেরে ভাঁজতে হবে।তাতে করে নিমকি গুলো মুচমুচে হবে।
- 8
সব গুলো ভেজে নামিয়ে নিলেই চায়ের সাথে পরিবেশনের জন্য তৈরি নিমকি।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)