ক্লাসিক রসগোল্লা(rosogolla recipe in Bengali)

#মিষ্টি
রসগোল্লা যা বাঙালির গর্ব।যেটা ছাড়া বাঙালির যে কোনো শুভ কাজ অসুম্পর্ণ থেকে যায়,আমি আজ সেই রসগোল্লার রেসিপি নিয়ে আরো একবার হাজির হলাম।
ক্লাসিক রসগোল্লা(rosogolla recipe in Bengali)
#মিষ্টি
রসগোল্লা যা বাঙালির গর্ব।যেটা ছাড়া বাঙালির যে কোনো শুভ কাজ অসুম্পর্ণ থেকে যায়,আমি আজ সেই রসগোল্লার রেসিপি নিয়ে আরো একবার হাজির হলাম।
রান্নার নির্দেশ
- 1
রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমাদের ছানা করে নিতে হবে।তারজন্য দুধ টাকে গ্যাসের চুলায় হালকা আঁচে বসিয়ে দিয়ে তাতে ভিনিগার আর জলের মিশ্রণ (১ চামচ ভিনিগারের সাথে ২ টেবিল চামচ জল) টা ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে।
- 2
ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত দুধ থেকে ছানা হয়ে সবুজ জল টা আলাদা হয়ে না যায়।
- 3
তারপর একটা চাকনির উপর একটা সাদা সুতি কাপড় পেতে তাতে ছানাটা ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেওয়ার জন্য ঝুলিয়ে রাখতে হবে।
- 4
ছানা থেকে জল ঝরে যাওয়ার পর ছানা টাকে হাতের তালু দিয়ে আস্তে আস্তে খানিকক্ষণ মথে নিতে হবে।
- 5
তারপর ময়দা,সুজি আর বেকিং পাউডার একসাথে করে মেখে নিয়ে সেই মিশ্রণ টা ছানার সাথে মেখে নিতে হবে।সাথে একটু সাদা তেল দিতে হবে।
- 6
মনে রাখতে হবে বেশি ক্ষণ মাখা যাবে না তাতে রসগোল্লা শক্ত হয়ে যাবে।
- 7
মেখে নেয়ার পড়ে দুই হাতের তালু দিয়ে গোল গোল আকার দিতে হবে।
- 8
অন্য দিয়ে সিরা বানানোর জন্য পাতিলে ২ কাপ চিনি আর ৬কাপ জল দিয়ে তাতে এলাচ এর গুড়া দিয়ে জাল দিতে হবে ।রসগোল্লার সিরা পাতলা হতে হবে।সিরা হয়ে গেলে গরম শিরায় চুলার আঁচ অল্প রেখে রসগোল্লা গুলো দিয়ে দিতে হবে।তারপর ৪০ মিনিটের মত মিডিয়াম আঁচে জ্বাল করে নিতে হবে।
- 9
৪০মিনিট পর যখন মিষ্টি গুলো ফুলে উঠবে তখন গ্যাস বন্ধ করে ২ ঘণ্টার জন্য মিষ্টি গুলোকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে।২ঘণ্টা পর রসগোল্লা তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)