পমফ্রেট ফিশ তন্দুরি (Pomfret fish tandoori recipe in Bengali)

#মাছের রেসিপি প্রতিযোগিতায় আজকে পমফ্রেট মাছের তন্দুরি টি সবার সাথে শেয়ার করলাম যেটি স্টার্টার হিসেবে খুব ই জমে যায়।দারুন সুস্বাদু একটি ডিশ।
পমফ্রেট ফিশ তন্দুরি (Pomfret fish tandoori recipe in Bengali)
#মাছের রেসিপি প্রতিযোগিতায় আজকে পমফ্রেট মাছের তন্দুরি টি সবার সাথে শেয়ার করলাম যেটি স্টার্টার হিসেবে খুব ই জমে যায়।দারুন সুস্বাদু একটি ডিশ।
রান্নার নির্দেশ
- 1
একটি বড় মাপের পমফ্রেট মাছের দু পিঠ দু থেকে তিন টি করে চিরে নিতে হবে ও মাথার নিচের অংশ টি চিরে নিতে হবে। এরপর লেবুর রস, হলুদ, নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছ টি মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে ।
- 2
এরপর দ্বিতীয় ধাপের ম্যারিনেশন এ আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে মাছ টিকে মাখিয়ে নিতে হবে ও মাছের চেরা অংশগুলি তে ভালো করে বাটা টি দিয়ে দিতে হবে। আবার ১৫ মিনিট রেখে দিতে হবে।এবার একটি পাত্রে বেসন সাথে গোটা সাদা জিরে,একটু নুন ও কাসৌরি মেথি গুরো দিয়ে মিশিয়ে নিতে হবে কোনরকম জল ছাড়া।
- 3
ভাজাটি তে কিছু কিছু অংশ পোড়া পোড়া হলে ওই প্যানেএই একটি বাটিতে কাঠ কয়লা দিয়ে তাতে গরম ঘি ঢেলে ঢেকে দিতে হবে পুরো প্যানে টি। ও ওভেন ও বন্ধ করে দিতে হবে। ১ মিনিট রেখে ঢাকা খুলে মেয়োনিজ বা সস ও স্যালাড এর সাথে গরম গরম পরিবেশন করুন।
- 4
এবার প্যানে এ সাদা তেল ১.৫ চামচ মতো দিয়ে গরম করে তাতে মাছ টিকে ওই বেসনের মিশ্রণে এ পিঠ ও পিঠ করে দুদিকেই বেসনের গুরো লাগিয়ে তেলে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে কোনরকম ঢেকে দেওয়া যাবে না । এবার একটা পিঠ ভাজা হলে উল্টে আবার ১.৫ চামচ তেল দিয়ে একই ভাবে ভাজতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)