আলু পনির এর রসা(Aloo paneer rosa recipe in Bengali)

#ebook2
আলু পনির এর রসা খুবই সুস্বাদু স্বাদের একটি নিরামিষ রেসিপি যা কিনা অতি সহজেই চটজলদি তৈরি করা যায়।
আলু পনির এর রসা(Aloo paneer rosa recipe in Bengali)
#ebook2
আলু পনির এর রসা খুবই সুস্বাদু স্বাদের একটি নিরামিষ রেসিপি যা কিনা অতি সহজেই চটজলদি তৈরি করা যায়।
রান্নার নির্দেশ
- 1
আলু পনির এর রসা বানানোর জন্য প্রথমে আলু এবং পনির ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 2
এরপর নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়া মাখিয়ে আলু ভেজে নিতে হবে।
- 3
পনির এর টুকরো গুলো কেও মাঝারী আঁচে ২-৩ মিনিটের জন্য ভেজে তুলে নিতে হবে।
- 4
এরপর কড়াইতে তেল দিয়ে তাতে এলাচ, লবঙ্গ এবং দারচিনি ফোড়ন দিয়ে আদা বাটা, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবং সামান্য জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।
- 5
মশলা কষানো হয়ে গেলে ফ্রেস ক্রিম এবং গরম মশলার গুড়া দিয়ে ৩-৪ মিনিট কষিয়ে ভেজে রাখা পনির এবং আলু দিয়ে দিতে হবে ।
- 6
১০-১৫ মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আলু পনির এর রসা।
- 7
গরম গরম লুচি,রাধাবল্লভী এর সাথে খুবই সুস্বাদু লাগে এই নিরামিষ আলু পনির এর রসা রেসিপিটি।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (5)