টোফু মাশরুম স্যালাড (tofu mushroom salad recipe in Bengali)

Sevanti Iyer Chatterjee @cook_25449439
টোফু মাশরুম স্যালাড (tofu mushroom salad recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাশরুমটা ছোটো করে এতে নেব। তফু তাও কেটে নেবো। এবারে একটা প্যানে অলিভ ওয়েল দিয়ে তফুর টুকরো গুলো হালকা ভেজে তুলে নেব।
- 2
এবারে আর একটু অলিভ ওয়েল দিয়ে তাতে প্রথমে মাশরুম দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবারে তাতে গাজর আর বিন্স কুচি দিয়ে ভালো করে নাড়ব।
- 3
হালকা ভাজা ভাজা হলে তাতে গোলমরিচ গুড়ো, নুন, ভিনেগর আর টমেটো শস দিয়ে ভালো করে নাড়ব। বেশ মাখা মাখা হয়ে এলে নামিয়ে রাখব।
- 4
এবারে একটা প্লেটে প্রথমে মিক্সড কল বেরোনো ছোলা দেব তার ওপর শসা কুচি দেব। মাঝখানে মাশরুম মিক্সচার দেব। তার ওপর ভাজা তফু দেব। একটা বাটিতে অল্প অলিভ ওয়েল, মধু, চাট মশলা নিয়ে সশ বানিয়ে নেব।
- 5
এবারে শসটা স্যালাডের ওপর ছড়িয়ে দেব এবং পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13831070





মন্তব্যগুলি (2)