চিতই আর সরু চাকলি পিঠে (chitoi & soru chakli pitha recipe in Bengali)

চিতই আর সরু চাকলি পিঠে (chitoi & soru chakli pitha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল গুলো ২ ঘন্টা ভিজিয়ে রেখে মিহি করে ভালো ভাবে বেটে নিতে হবে।
- 2
এবার নারকেলটির ১/২ অংশ কুরিয়ে নিতে হবে এবং আর ১/২ অংশ ছোট ছোট করে কুচি করে নিতে হবে।
- 3
এরপর একটি পাত্রে চিতই পিঠা বানানোর জন্য ঐ চাল বাটার ১/২ নিয়ে সামান্য জল, নুন ও নারকেল কুচি দিয়ে একটি মোটা বাটার তৈরি করে নিতে হবে।
- 4
এরপর একটি মাটির সরা গরম করে সামান্য তেল ব্রাশ করে ১ টি গোল বড় হাতার সাহায্যে মিশ্রণ টি দিয়ে ঢেকে ৩-৪ মিঃ সেদ্ধ করে নামিয়ে নিতে হবে।
- 5
এবার সরু চাকলি পিঠে তৈরির জন্য ১/২ চাল বাটা নিয়ে জল, নুন ও নারকেল কোরা দিয়ে ভালো করে মিশিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে।
- 6
এবার সরা গরম করে ওর মধ্যে তেল ব্রাশ করে একটি বাটির সাহায্যে এক বাটি করে গোলা ঢেলে গোল করে চারিয়ে দিয়ে ২ মিঃ পর তুলে নিলেই রেডি সরু চাকলি। আমি পুরোটাই মাটির সরায় করেছি কারণ এই পিঠে পুলি মাটির সরায় তৈরি করলে বেশি ভালো লাগে খেতে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (6)