মালাই কোপ্তা (malai kopta recipe in Bengali)

Moonmoon Saha @cook_16455817
মালাই কোপ্তা (malai kopta recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই ছানা, সেদ্ধ আলু, পাউরুটি, স্বাদ অনুযায়ী নুন, চিনি লঙ্কা গুঁড়ো, কসুরী মেথি নিয়ে ভাল করে চটকে নিতে হবে
- 2
এবার এই মিশন থেকে ছোট ছোট বলের মত নিয়ে কোফপ্তা গড়ে নিতে হবে
- 3
এবার কোফপ্তা গুলো ডুবো তেল এ ভেজে তুলে নিতে হবে
- 4
এবার কড়াই তে জল গরম করে তাতে ডুমো করে কাটা পেঁয়াজ, আদার কুচি, কাজু,কাচালঙ্কা সব একসাথে 5মি ফুটতে দিতে সবে।
- 5
পেঁয়াজ সেদ্ধ হলে ঠান্ডা করে সব একসাথে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 6
এবার কড়াই তে তেল গরম করে গোটা গরম মশলার ফোঁড়ন দিতে হবে।
- 7
তারপর এতে পেঁয়াজ এর পেস্ট যোগ করতে হবে।
- 8
স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিতে হবে।
- 9
মশলা ভালো করে কষে তেল ছেড়ে দিলে, তাতে মালাই যোগ করতে হবে।
- 10
সব শেষে গরম মশলার গুঁড়ো ও কসুরী মেথী ছড়িয়ে নামিয়ে নিতে হবে
- 11
যখন সার্ভ করবো তখন পাত্রে কোফপ্তা গুলো সাজিয়ে উপর থেকে গ্রেভি ঢেলে দিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14093671








মন্তব্যগুলি (5)